ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালকের ৬ মাসের কারাদণ্ড ॥ bangla news latest ॥ bangla news dhaka - Osaka news 24

Latest news, Latest news bangla, Daily news bangla,bangla news blog, bangla news dhaka

     ডিসির গাড়িতে ট্রাকের ধাক্কা, চালকের ৬ মাসের কারাদণ্ড
                                                                                                 ছবি: সংগৃহীত।
                                                                           প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ২০: ৪২
ঝালকাঠিতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়িতে ধাক্কা দেওয়ায় পারভেজ মোল্লা নামের এক ট্রাকচালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে শহরের পৌর মিনি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।
দণ্ড পাওয়া পারভেজ মোল্লা মাদারীপুরের শিবচর এলাকার বাবলাতলা গ্রামের বাসিন্দা। তিনি ন্যাশনাল পলিমার গ্রুপের মালামাল সরবরাহের কাজ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।


প্র
ত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেপরোয়া গতিতে পৌর মিনি পার্ক (খেয়াঘাট) থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপভর্তি ট্রাকটি। চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন। ঘটনার সময় জেলা প্রশাসক ফারহা গুল গাড়িতেই ছিলেন। তবে তিনি অক্ষত অবস্থায় আছেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকচালককে ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। গাড়ির মালিকের কাছে ট্রাকটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাই করে জরিমানার অর্থ ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমাদান নিশ্চিত করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, জব্দ করা ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। দণ্ড পাওয়া ট্রাকচালককে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম প্রথম আলোকে বলেন, ট্রাকটি যখন তাঁর গাড়িতে ধাক্কা দেয়, তখন তিনি বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। দক্ষ চালকের প্রচেষ্টায় বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাঁকে রক্ষা করেছেন বলে তিনি জানান।

About the Author

Blogging has become a popular way for individuals to express themselves, share their knowledge, and connect with like-minded people from all over the world. As a blogger, I have found this platform to be an incredible opportunity to reach out to peo…

Post a Comment

Do not share your personal information and dont spam ⚠️
Cookie Consent
Abdullahcoded serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.